1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় সয়াবিন তেল লুকিয়ে রেখে বেশি দামে বিক্রি; জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

কুমিল্লায় সয়াবিন তেল লুকিয়ে রেখে বেশি দামে বিক্রি; জরিমানা

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২৭৮ বার

কুমিল্লায় সয়াবিন তেল লুকিয়ে রেখে বেশি দামে বিক্রি করার অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নগরীর বাদশা মিয়ার বাজারের শাহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার ও রাকিব এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার জরিমানা করা হয়। এসময় দুই দোকালে লুকিয়ে রাখা ৩৪ লিটার তেল জব্দ ক‌রা হ‌য়।

কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, ‌বোতলজাত সয়া‌বিন তে‌লের মূল্য মু‌ছে বে‌শি দা‌মে বি‌ক্রি করা হ‌চ্ছিল এবং লুকিয়ে রেখে সয়াবিন তেলের দাম বাড়ানোর পায়তারা চলছে এমন খবরে অভিযান পরিচালনা করি। লুকিয়ে রাখা ঘষামাজা করা কিছু তেলের বোতল উদ্ধার করি। বোতলগুলি কু‌মিল্লার এক‌টি এ‌তিমখানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, কুমিল্লার বাজারে গুজব ছড়িয়ে কোন মহল যদি ফায়দা লুটার চেষ্টা করে ছাড় দেয়া হবে না। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net