1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কালীগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণ মামলার মুল হোতা গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

কালীগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণ মামলার মুল হোতা গ্রেফতার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৩০১ বার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার মূল হোতা রহিম বাদশা (৩০) কে আটক করেছে রংপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার ৪ মার্চ দুপুরে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার ৩ মার্চ দুপুরে ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে আটক করে রংপুর র‍্যাব-১৩। রহিম বাদশা কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলের মহিষামুড়ি গ্রামের বাসিন্দা।

জানা গেছে , প্রতিবেশী এক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে একা পেয়ে গত ২১ ফেব্রুয়ারি জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে রহিম। এ সময় মেয়েটির চিৎকারে বাড়ির পাশে ক্ষেতে কাজ করা মেয়েটির বাবা-মা ছুটে এলে রহিম বাদশা পালিয়ে যায়।

পরে বিষয়টি আপোষ মীমাংসার অপচেষ্টা চালায় স্থানীয় একটি চক্র। ২৮ ফেব্রুয়ারি এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে রহিম বাদশার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
পরে এ মামলাটি ছায়া তদন্ত শুরু করে রংপুর র‍্যাব-১৩। বৃহস্পতিবার ৩ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‍্যাব-১৩ এর একটি দল ঢাকা সাভারে অভিযান চালিয়ে এ মামলার মূল হোতা রহিমকে আটক করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার মূল হোতা রহিম বাদশাকে আটক করে থানায় সোপর্দ করেছে রংপুর র‍্যাব-১৩।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net