1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় চেয়ারম্যান হত্যার ১১ বছর পর আসামি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

সাতকানিয়ায় চেয়ারম্যান হত্যার ১১ বছর পর আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৩১ বার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফসার হত্যা ১১ বছর পর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. সরোয়ার সালামকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

রোববার ( ২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাকলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মো. সরোয়ার সালাম একই ইউনিয়নের পূর্ব নলুয়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

র‌্যাব জানায়, ২০১১ সালের ২৬ ডিসেম্বর রাতে নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান সাতকানিয়া জাফর আহম্মদ চৌধুরী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক নুরুল আফসারকে নিজবাড়িতে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আহমেদ হোসেন সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা (নম্বর- ২৬-১২-১১) দায়ের করেন।

এ মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মো. সরোয়ার সালাম বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন। গত ১১ বছর ধরে বিভিন্ন জায়গায় নিয়মিত বাসা পরিবর্তন করে বসবাস করতেন। সরোয়ার সালাম বাকলিয়া এলাকায় ব্যবসা করছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে রোববার ( ২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, বিভিন্ন অপরাধে সরোয়ার সালামের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ৫টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net