1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৩৪০ বার

মোঃসাইফুল্লাহ/ মাগুরার শ্রীপুর উপজেলার ৪টি ইউনিয়নের অন্তত ২০টি গ্রামে প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে গতকাল বিকেলে টিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ৫০ টি পরিবারকে ১ বান্ডিল টিন ও নগদ ৩ হাজার করে টাকা এবং ২৫ টি পরিবারকে নগদ ২ হাজার করে টাকা ও ১ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ২৪ মার্চ গভীর রাতে উপজেলার ৪ টি ইউনিয়নের অন্তত ২০টি গ্রামে শতাধিক ঘর-বাড়ি ও প্রায় ১৩ শ ২ হেক্টর জমির রবি ফসলের ব্যাপক ক্ষতি ও প্রচুর বন্য পাখির মৃত্যু হয়। খবর পেয়ে সে দিনই মাগুরার জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীর, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।
তারই প্রেক্ষিতে গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর,শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমান ক্ষতিগ্রস্থ ঘরের মালিকদের টিন ও নগদ টাকা এবং কৃষকদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net