1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ভুলেভরা বিদেশ ফেরত তালিকা ব্যহত হচ্ছে করোনা প্রতিরোধ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

মাগুরায় ভুলেভরা বিদেশ ফেরত তালিকা ব্যহত হচ্ছে করোনা প্রতিরোধ

সরেজমিন প্রতিবেদন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৩৪৯ বার

মোঃ সাইফুল্লাহ, মাগুরা : ২৭ ও ২৮ মার্চ ২০২০ শুক্রবার ও শনিবার সকাল থেকে দিনব্যাপি সরেজমিন পরিদর্শনে গিয়েছিলাম মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিদেশ ফেরতদের সার্বিক খোঁজ খবর নিতে। যেয়ে যা দেখা গেল,ইউ এন ও শ্রীপুরের আই ডি থেকে প্রকাশিত বিদেশ ফেরত ব্যক্তিদের তালিকার সাথে বাস্তবতার বেশ গড়মিল।কয়েকদিন আগে বিদেশ থেকে ফেরত এসেছে ইউ,এন, ও শ্রীপুরের আই ডি তে প্রকাশিত ফেরত তালিকায় তাদের নাম নাই,আবার যাদের ফেরত তালিকায় নাম আছে কিন্তু আদৌ ও তারা ফেরত আসে নাই।তালিকায় বিদেশ ফেরত ব্যাক্তিদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে তার ও বেশীর ভাগই সঠিক নেই। বিভিন্ন সূত্রে খোঁজ খবর নিয়ে জানা যায়- যারা বিদেশ থেকে ফেরত এসেছে তাদের বাসা/ বাড়ি থেকে বাইরে বেরোনোর কথা না,কিন্ত কেউ কেউ আবার ঠিকই বাইরে বাহির হচ্ছেন।এ ছাড়া যারা বিদেশ থেকে ফেরত এসেছেন তাদের বাড়ীর সামনে লাল পতাকা উড়ানোর কথা, কিন্ত বিদেশ ফেরতের তালিকায় নাম থাকলেও কারোর কারোর বাড়ীতে লাল পতাকা উড়ানো নেই। এ বিষয়ে শ্রীকোল ইউনিয়নের সচিব মোঃ মোক্তার মোল্লা ধোনী জানান আমরা ও খোঁজ নিয়েছি তালিকা ঠিক নাই। বিদেশ ফেরত তালিকার বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরের মতমত জানতে চাইলে তিনি জানান তালিকা তৈরি করেছেন শ্রীপুর উপজেলা স্বাস্হ্য বিভাগ,আমরা যাচাই বাচাই করার সুযোগ পাইনি, কেন এমন হলো উনাদের সাথে যোগাযোগ করুন ——-শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রইচউজ্জামানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান এ লিষ্ট গুলো আমাদের দিয়েছে ডি এস বি, তাছাড়া লিষ্টগুলো যাচাই বাচাই করার মত প্রয়োজনীয় জনবলও আমাদের নেই, ২৯রে জনের বিপরিতে আছে মাত্র ১৮ জন।এমতাবস্থায় করোণা প্রতিরোধে সঠিক ও নির্ভুল বিদেশ ফেরত তালিকা হওয়া সময়ের দাবী বলে মনে করেন এলাকার সচেতন মহল ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net