https://www.dailyshamolbangla.com/
বিসিএস সাধারন শিক্ষা সমিতি নির্বাচন ২০২২ এ কুমিল্লা-নোয়াখালী অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে ডিগ্রি শাখার কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তারা।
এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ আহবায়ক কাজী সায়েম, কলেজ ছাত্রলীগ সদস্য রাকিবুল ইসলাম রাকিব, রাকিবুল ইসলাম জুবায়ের, আব্দুর রহমান বাবু, ইংরেজি বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাওহীদ আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন নজরুল হল ছাত্রলীগ নেতা মো. শাওন হোসাইন, সাইফুল ইসলাম, আহমেদ তপু, আরিফুল ইসলাম আরিফ, মেহেদী হাসান প্রমুখ।