1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় র‍্যাবের হাতে দেশীয় অস্ত্রসহ আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

আনোয়ারায় র‍্যাবের হাতে দেশীয় অস্ত্রসহ আটক ১

আনোয়ারা সংবাদ দাতা ;
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩১৪ বার

চট্টগ্রামের আনোয়ারা এলাকা থেকে ০১ টি ওয়ান শুটারগানসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসী র‍্যাবের হাতে আটক হয়েছে। ২৮ মার্চ বিকাল ৫ টায় র‍্যাবের আভিযানিক একটি দল চট্টগ্রাম জেলার আনোয়ারা এলাকার অভিযান চালিয়ে একটি চায়ের দোকান থেকে ফরিদুল আলম (৪৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির আনোয়ারা উপজেলার আইরমঙ্গল গ্রামের মৃত বয়েজুর রহমান পুত্র।

র‍্যাব সুত্রে জানা যায়, সে অস্ত্রের ভয় দেখিয়ে দীর্ঘদিন স্থানীয়ভাবে প্রভাব বিস্তারসহ এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তার কাছ থেকে একটি দেশীয় শুটারগান উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তারসহ চট্টগ্রাম জেলার আনোয়ার এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় ০১টি মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আনোয়ারা থানায় হন্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net