1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় বখাটের হামলায় যুবলীগ নেতা আহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

শরণখোলায় বখাটের হামলায় যুবলীগ নেতা আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২০
  • ৩৬২ বার

নইন আবু নাঈম বাগেরহাট প্রতিনিধি ঃ ভারতে থাকা লোক দেশে আনতে নিষেধ করায় বখাটেদের হামলায় শরণখোলার এক যুবলীগ নেতা গুরুতর আহত হয়ে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি হয়েছেন। ২৯,মার্চ (রবিবার) সকালে উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতের পরিবার জানায়,উত্তর আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা মৃত: মজিদ খানের ছেলে ও খোন্তাকাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক খান (৫০), করোনা ভাইরাস প্রতিরোধে এ মুহুর্তে ভারত থেকে দেশে লোক আনতে নিষেধ করলে একই গ্রামের বাসিন্দা মামুন হাওলাদার (৩০), ইলিয়াছ হাওলাদার (৩৯), লোকমান মৃধা (৪৮), সোহরাপ তালুকদার (৫৫), হাফিজা বেগম (২৫) ও তাদের সহযোগি সোহাগ মৃধা (২৭), ফারুক সেপাই (৫০), সহ ১২/১৫জন বখাটে একজোট হয়ে রাজ্জাকের উপর হামলা চালায় । ওই সময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রাজ্জাককে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করেন তার স্বজনেরা । এ ঘটনায় আহতের ভাই শাহবাজ খান বাদি হয়ে ১২ জনের বিরুদ্বে শরণখোলা থানায় একটি অভিযোগ দাখিল করেন। হাসপাতালে চিকিৎসাধীন রাজ্জাক বলেন , হামলাকারীরা ভারতে লোক পাচারকারী। করোনা ভাইরাসের কারনে দেশে লোক আনতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা করেছেন। তবে, অভিযুক্তদের মধ্যে স্থানীয় বাসিন্দা ও ঢাকাস্থ আনোয়ার গ্রুপের কর্মকর্তা মোঃ মামুন অর-রশিদ হাওলাদার বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সকল স্থানে সব ধরনের জমায়েত সরকারি ভাবে নিষেধ থাকলে ও তা উপেক্ষা করে ওই যুবলীগ নেতা ক্ষমতার অপ-ব্যাবহার করে এলাকায় শালিস বৈঠক করায় স্থানীয়দের সাথে রাজ্জাকের সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এখন অহেতুক গ্রাম বাসীদের ফাঁসাতে গুজব রটাচ্ছেন রাজ্জাক । তবে,কোন প্রকার যাচাই-বাচাই ছাড়াই মামলা রেকর্ডের বিষয়টি পুলিশের পেশাদার আচারনের পরিপহ্নী বলে তিনি মন্তব্য করেন ওই কর্মকর্তা ।

শরণখোলা থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.কে আব্দুল্লাহ আল-সাঈদ জানান, আহতের ভাইয়ের অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। এখন অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে, নিরপরাধ কোন ব্যাক্তি যাতে হয়রানি শিকার না হন সে দিকে নজর রাখা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net