ঢাকা   ০৪:৩১:৩৮ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ

আশুলিয়ায় ঝুট ব্যাবসাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৪

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩৫৭ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাভার উপজেলার আশুলিয়ায় ঝুঁট ব্যবসাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় দু’পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।

শনিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজন হলেন ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবু সামা মৃধা ও তার অফিস সহকারী সোহেলকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরো দুজন আহত হয়েছে বলে দাবী করেন প্রতিপক্ষ। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড কারখানার ঝুঁট নিয়ে আবু সামা মৃধা ও বাহাদুর মৃধার সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আবু সামা মৃধার অফিস ভাঙ্গচুর করে বাহাদুর পক্ষ আর বাহাদুরের অফিস ভাঙ্গচুর করে সামা পক্ষ। আধিপত্য বিস্তারে কোন এক পক্ষ চকলেট বোমা নিক্ষেপ করেন। এঘটনায় দুই পক্ষের ৩ থেকে ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রতক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে ফার্ণিচার ব্যবসায়ী রিপন মিয়া বলেন, আমি আমার দোকানেই ছিলাম এমন সময় হঠাৎ বাহাদুর ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। এসময় বাহাদুরের সহযোগীরা পিস্তল বের করে ৪টি ফায়ার করেন। আমি ভয়ে দোকানে ঢুকে পরি।

আহত আবু সামা মৃধার মেয়ে স্বর্ণালী জানান, আমার বাবা সকালে সাভার উপজেলা ভাইস চেয়ারম্যানের অফিসে যান। সেখান থেকে বিকেলে ফিরে অফিসে আসলে বাহাদুর ও তার সহযোগীরা বাবার ওপর হামলা চালায়। এসময় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবিও ভাঙ্গচুর করেন তারা। বাবা আহত হলে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

হামলার ঘটনায় বাহাদুর মৃধা বলেন, আমি ওই কারখানায় চুক্তিপত্র করে ঝুঁটের ব্যবসা করে আসছি। কারখানার মালিক আমাকে চুক্তি অনুযায়ী আগামী ৫বছর ঝুঁট দেওয়ার কথা। কিন্তু আবু সামা মৃধা তার লোকজন নিয়ে আমাকে ঝুঁট নিতে বাঁধা দিয়ে আসছিল। আজ শনিবার আমরা কারখানায় যেতেই আমাদের ওপর হামলা চালায়। আমরা ভয়ে কারখানার ভিতরে প্রবেশ করি। আমাদের দুটি মোটরসাইকেলও ভাঙ্গচুর করে তারা।

আঞ্জুমান কারখানার ম্যানেজার দাউস খান জনি বলেন, গতকাল (শুক্রবার) থেকে আমাদের কারখানার ঝুঁট নিয়ে দুপক্ষের বিরোধ চলছিলো। পরে আজ (শনিবার) দুপুরে ওই দুই পক্ষের মধ্যে মারামারি ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তখন শ্রমিকরা দুপুরের খাবার খাচ্ছিলো। লোকজনের হাতে লাঠিসোঁটা হৈহুল্লোর শুরু করলে শ্রমিকরা এদিক-সেদিক ছুটাছুটি করে অফিস থেকে চলে যায় ফলে কাজ বন্ধ হয়ে যাওয়ায় মাল সময়মত শিপমেন্ট না দিতে পারলে প্রায় ৩কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হবে বলে দাবী করেন তিনি।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এব্যাপারে তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি