1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আইপিএল দেখার বাকবিতণ্ডার জেরে হাটহাজারীতে নির্মম হত্যার শিকার যুবক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

আইপিএল দেখার বাকবিতণ্ডার জেরে হাটহাজারীতে নির্মম হত্যার শিকার যুবক

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৯০ বার

নির্মমভাবে দলবদ্ধ মারপিট ও ছুরিকাঘাতে ফারুক নামীয় এক যুবক নিজ বাসায় খুন হয়েছেন হাটহাজারীতে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ১১টায় হাটহাজারী উপজেলার আমান বাজারের পশ্চিমে নাজিম কলোনিতে এই ঘটনা ঘটেছে।

আইপিএল খেলার দল পছন্দ-অপছন্দের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে বিশ-ত্রিশ জনের ক্ষুব্ধ একদল যুবক নিজ বাসায় গিয়ে ফারুক (৩৫) কে চরমভাবে মারপিট করে। পালিয়ে ফারুক অল্পদূরে নিজ বাসায় প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়, সন্ত্রাসীদল দরজা ভেঙ্গে ঘরের ঢুকে পরিবারের অন্য সদস্যদেরসহ পূণরায় পেটায় তাকে, ছুরিকাঘাত করে। তারা চলে গেলে পরে স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় নাজিম কোলোনি এলাকায় একটি চায়ের দোকানে খেলা দেখতেছিলো ফারুক। এর মধ্যে স্থানীয় ফয়সালের সাথে ফারুকের খেলায় পছন্দ অপছন্দের দল নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কিতে আঘাত পায় ফয়সাল।

এতে ক্ষুব্ধ ফয়সাল তার গ্রুপ সহকারি চিশতি, জিহাদ, আসিফ ও হ্নদয়সহ এমন আরো ২০-৩০ জন দলবদ্ধভাবে মধ্যরাতে ফারুকের বাসার সম্মুখে হামলা চালায় ফারুকের উপর। ভিষণ মারধর করে তাকে

জানা যায়, হামলা থেকে বাচাঁতে তার বোন এগিয়ে এলে হামলাকারীরা তার বোনকেও লাঠি এবং রড দিয়ে আঘাত করে।

নিহত ফারুকের ছোট বোন জেসমিন বলেন, ঘুষি মারতে মারতে আমার ভাইয়ের চোখ উপড়ে ফেলেছে’
বিলাপ করতে করতে খুনিদের ফাঁসি দাবী করে ফারুকের মা বলেন ‘এরা এলাকার ছিচকে চোর মাস্তান, এরা আমার ছেলেকে মেরে ফেলেছে।’

রাতেই সন্দেহজনক ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন- দ্রুতই আমরা আসামীদের চিহ্নিত করতে পারবো। এই মর্মান্তিক খুনে জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net