1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের চন্দনাইশে ৬ লক্ষ টাকা মূল্যের বিদেশী সিগারেটসহ আটক-৬ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে ৬ লক্ষ টাকা মূল্যের বিদেশী সিগারেটসহ আটক-৬

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩৪০ বার

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫ লক্ষ ৯৫
হাজার টাকা মূল্যের বিদেশী সিগারেট, একটি জীপ ও অন্যান্য মামলার
আসামীসহ ৬ জনকে আটক করে।

গতকাল ৬ এপ্রিল ভোরে দোহাজারী তদন্ত কেন্দ্রের এস আই রবিউল
ইসলামের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর
এলাকায় চেক পোষ্ট বসায়। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম অভিমুখী
জীপ (সিলেট-ক-৭০৮৩)’তে অভিযান চালিয়ে ৫ লক্ষ ৯৫ হাজার টাকা মূল্যের
১ হাজার ২’শ ৬৫ কাটুন বিদেশী সিগারেট আটক করে।

সে সাথে সিগারেট বহনকারী জীপ গাড়ীসহ উখিয়া কক্সবাজারের হলুদিয়া গ্রামের
মো. ইসমাইলের ছেলে মো. জাহিদুল ইসলাম (১৯), ফকির আহমদের ছেলে
মো. আবদুল গফুর প্রকাশ হাসান (৩৮) কে আটক করে। পৃথক অভিযানে
গ্রেফতারী পরোয়ানা মূলে পশ্চিম বৈলতলী এয়াকুব আলীর স্ত্রী পারভিন আক্তার
(৩০), বরকলের মৃত নুরুল ইসলামের ছেলে মো. ফারুক, জোয়ারার আবদুল
মান্নানের ছেলে মো. ফারুক, দক্ষিণ গাছবাড়ীয়ার আবু সালেহের ছেলে
মো. আরমান (১৮) কে আটক করে। আটককৃতদের গতকাল ৬ এপ্রিল
আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ
আনোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net