1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

মানিকছড়িতে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৬৬ বার

মানিকছড়ি থানা টহল পুলিশ ৪কেজি গাঁজা, ১৪৪ বোতল ফেনসিডিল ভর্তি একটি সিএনজিসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের নিয়মিত নৈশকালীন টহলে থাকা পুলিশ পরিদর্শক(এস. আই) শংকর মজুমদার উপ-পুলিশ পরিদর্শক(এ.এস.আই) মো. সোহেল রানা গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে উপজেলার গরমছড়ি এলাকা থেকে একটি সিএনজির গতিরোধ করে (নম্বরবিহীন) তাতে তল্লাশি চালিয়ে ৪কেজি গাঁজা, ১৪৪ বোতল ফেনসিডিলসহ মো. শাহ জালাল ওরপে ফিরোজকে আটক করেন।
সে ফেনী জেলার দাগনভূইয়ার দক্ষিণ ছিদরপুর এলাকার মো. শাহ আলম ও মহসিনা আক্তারের পুত্র।

আটক ব্যক্তি ও জব্দ মাদকের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা রুজু করে মাদক ব্যবসায়ী মো. শাহ জালালকে জেল হাজতে প্রেরণ করেছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net