1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কাউন্সিলর হালিমের উদ্যোগে ১৫০ টি দরিদ্র পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

চৌদ্দগ্রামে কাউন্সিলর হালিমের উদ্যোগে ১৫০ টি দরিদ্র পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৩৮৪ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সিন্ধান্ত বাস্তবায়নে এবং চৌদ্দগ্রামের সাংসদ, সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব এমপি’র নির্দেশনায় কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর কাউন্সিলর মো. আব্দুল হালিমের ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন হয়ে পড়া প্রায় ১৫০টি হত দরিদ্র পরিবারের মাঝে (প্রতি পরিবারে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, আধা লিটার তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ, আধা কেজি সাবান) নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার চৌদ্দগ্রাম পৌরসভাধিন ৪নং ওয়ার্ডের হতদরিদ্র মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন পৌর কাউন্সিলর মো. আব্দুল হালিম। এসময় উপস্থিত ছিলেন ছুট্টু মিয়া, কবির আহমদ, পূর্ব চান্দিশকরা তরুণ সংঘের সৈকত, সাদ্দাম, নয়ন, মিশু, শহিদ, শাকিল ও কাউন্সিলর আবদুল হালিমের ছেলে রিদমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশে হোম কোয়ারেন্টাইনে থাকা হতদরিদ্রদের খোঁজ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করায় কাউন্সিলর আবদুল হালিমকে সকলেই ধন্যবাদ জানান। বিপদের সময়ে ঘরে অবস্থান করে খাবার পেয়ে হতদরিদ্ররা সন্তোষ প্রকাশ করেছেন। এর আগে নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও বিস্তৃতি রোধে গরিব-অসহায়দের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ এর পাশাপাশি পৌরসভার প্রাণকেন্দ্র ৪নং ওয়ার্ড এর প্রতিটি রাস্তা সহ আনাচে-কানাচে জীবানুনাশক স্প্রে করেন কাউন্সিলর আব্দুল হালিম। এছাড়াও একই ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার্থে দু’টি স্পটে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে উন্মুক্তভাবে হাত ধোয়ার ব্যবস্থা করেন। এবিষয়ে পৌর কাউন্সিলর আব্দুল হালিম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিন্ধান্ত বাস্তবায়নে, আমার প্রিয় নেতা সাবেক সফল রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক মুজিব এমপি মহোদয়ের নির্দেশনায় আমার ওয়ার্ডের প্রতিটি অসহায় পরিবারের খোঁজ খবর নিয়ে তাদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করি। আমার ওয়ার্ডের সাধারণ মানুষের প্রয়োজনে আমি সর্বদা প্রস্তুত আছি। যতদিন পর্যন্ত করোনা ভাইরাসের কারণে এ অবস্থা চলমান থাকবে ততদিন পর্যন্ত আমার ব্যক্তিগত উদ্যোগে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে, আমি বিশ^াস করি, আমার ওয়ার্ডের কেউ না খেয়ে থাকবেনা।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net