1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় রাতে ট্রাকে চাঁদাবাজি, আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’ চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ

আশুলিয়ায় রাতে ট্রাকে চাঁদাবাজি, আটক ১

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩২৬ বার

শিল্পাঞ্চল আশুলিয়ার ডিইপিজেড এলাকায় ট্রাক থেকে চাঁদাবাজির সময় কাজল নামের একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের ডিইপিজেড বাস স্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি দৈনিক ফুলকি’কে নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান।

আটক কাজল (৪৮) ঢাকা জেলা আশুলিায়া থানা ভাদাইল পশ্চিম পাড়ার হাশেম কলোনি এলাকার মো. সুরুজ আলীর ছেলে।
পুলিশ এ প্রতিবেদককে জানান, আশুলিয়ার ডিইপিজেড বাস স্ট্যান্ড এলাকায় আন্তজেলা ট্রাক থেকে নিয়মিত চাঁদা আদায় করে একটি চক্র। এমন গোপন সংবাদে অভিযান চালায় পুলিশ। পরে চাঁদা নেওয়ার সময় ঘটনাস্থল থেকে মোকলেছুর রহমান কাজল নামে এক চাঁদাবাজকে আটক করা হয়। তবে এ সময় কাজলের অন্য সঙ্গীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আশুলিয়া থানার এসআই আসওয়াদুর রহমান বলেন, ট্রাকে চাঁদাবাজির ঘটনায় আটক কাজলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক অভিযুক্ত চাঁদাবাজদেরও আটকে অভিযান চলমান। পরিবহনে চাঁদাবাজি বন্ধে ঢাকা জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনা অনুযায়ী তাঁদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান । তবে পুলিশি তৎপরতা বেড়ে যাওয়ায় সড়কে পরিবহন চাঁদাবাজরা না এসে অনেকটাই গোপনে তাদের অপকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net