1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুষ্টিয়ায় র‌্যাবের হাতে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

কুষ্টিয়ায় র‌্যাবের হাতে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

ফয়সাল চৌধুরী।।
  • আপডেট টাইম : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৩৮৭ বার

কুষ্টিয়ায় হেলাল শেখ (২৮ ) নামের এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল। রবিবার (২৪ এপ্রিল) রাত ১০ দিকে কুষ্টিয়া পৌরসভার সাদ্দামবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত হেলাল শেখ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাওতা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের পুত্র। সে কুমারখালীর একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামি। পরে কুমারখালী থানা পুলিশের কাছে সৌপর্দ করা হয়।

তার বিরুদ্ধে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ (সংশোধনী/২০০৩) সালের আইনের ৯(৩)/৩০ এর ধারায় একটি মামলা রয়েছে। সে এই মামলা দুই নম্বর এজাহার নামীয় আসামি। মামলার পর থেকেই সে পলাতক ছিল।

সোমবার (২৪ এপ্রিল) বেলা দেড়টার দিকে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার ইলিয়াস খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে শহরের সাদ্দামবাজার এলাকা থেকে হেলালকে গ্রেফতার করা হয়। পরে কুমারখালী থানা পুলিশের কাছে সৌপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net