1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফ সদর ইউনিয়ন দরগারছড়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ১০,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

টেকনাফ সদর ইউনিয়ন দরগারছড়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ১০,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৩৪৪ বার

র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ দরগারছড়া সাকিনস্থ টেকনাফ হতে মেরিন ড্রাইভগামী রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ০৪/০৫/২০২২ খ্রিঃ আনুমানিক ১৬.৩০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে কতিপয় ব্যক্তি পলায়নের চেষ্টাকালে ১। মোঃ হোছেন (২০), পিতা-কবির আহম্মদ, মাতা-হিরাবানু, সাং-হারিয়াখালী, ওয়ার্ড নং-০৩, ইউপি-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করে এবং ২। এনায়েতউল্লাহ (৩১), পিতা-মুক্তার আহমেদ; ৩। আব্দুল করিম (২৫), পিতা-মোক্তার আহমদ, সাং-হারিয়াখালী পশ্চিম পাড়া, ওয়ার্ড নং-৩, ইউপি-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে হাতে থাকা শপিং ব্যাগ হতে সর্বমোট *১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, পলাতক আসামীদের সহায়তায় সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ক্রয় করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে এবং জব্দকৃত মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তারা উক্ত স্থানে অবস্থান করছিল।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

—-স্বাক্ষরিত—–
মোঃ বিল্লাল উদ্দিন
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
পক্ষে অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net