ঢাকা   ১১:১৮:৩৭ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

রামগড়ে সয়াবিন তৈল অবৈধ মজুদের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ৪০৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জেলার রামগড় সোনাইপুল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ডিলিং লাইসেন্স ব্যতিত ভোজ্য তেল এর ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করা এবং সয়াবিন তেল মজুতকরণ এর অপরাধে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৬ ধারায় খান ট্রেডার্স কে ১লক্ষ টাকা এবং আলমগীর স্টোরকে ২৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকেলে ভ্রাম‍্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত। অভিযান শেষে তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজারে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। অভিযানকালে তারা আদালতের কাছে অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে ভ্রাম্যমান আদালত তাদের দুইজনকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় রামগড় থানার এসআই সামছুল আমিন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি