1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাঁচবিবিতে বিশেষ অভিযান পরিচালনার সময় ধান বোঝাই ট্রাকে ফেন্সিডিলসহ আটক-৫ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা  চকরিয়ায় জীপ গাড়ি ভর্তি কলা লুটের ঘটনায় থানায় অভিযোগ 

পাঁচবিবিতে বিশেষ অভিযান পরিচালনার সময় ধান বোঝাই ট্রাকে ফেন্সিডিলসহ আটক-৫

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ৩৯১ বার

জয়পুরহাটের পাঁচবিবিতে ধান বোঝাই ট্রাকে ১২০ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১১ মে) সকালে উপজেলার হিলি -জয়পুরহাট সড়কে অভিযান চালিয়ে ধান বোঝাই ট্রাক ও একটি ১২৫ সিসি মোটর সাইকেল জব্দসহ পাঁচবিবি থানার এসআই আনিস সঙ্গীয় অফিসার ফোর্সসহ তাদের আটক করে।
আককৃতরা হলো নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার পূর্ব চাঁপুর গ্রামের দেলোয়ার হােসেনের ছেলে ওবাইদুল ইসলাম (২৭), পাঁচবিবি উপজেলার পূর্ব বাগুয়ান গ্রামের আঃ সামাদের ছেলে আসাদুল ইসলাম (২৮), শেকটা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে নাজমুল ইসলাম (৩৫),বাগুয়ান গ্রামের এন্তাজ আলীর ছেলে মাহফুজুর রহমান (৪২), ও জয়পুরহাট সদর উপজেলার পুরাপৈল গ্রামের আলতাব হোসেনের ছেলে গাজীউল ইসলাম (৩৮)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসাবে উপজেলার হিলি- জয়পুরহাট সড়কের বালিঘাটা বাজারস্থ জনৈক রবিউল ইসলামের বাড়ীর সামনে অভিযান চালিয়ে তাদের আটক করার পর মাদক আইনের মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net