1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদী জেলা প্রশাসনের অসাধু ভোজ্যতেল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

নরসিংদী জেলা প্রশাসনের অসাধু ভোজ্যতেল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান।

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩৭৫ বার

আজ বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় নরসিংদী বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট নিয়ন্ত্রণে নরসিংদী সদর উপজেলাধীন পাঁচদোনা ও মাধবদী বাজার এলাকায় ভোজ্যতেল (সয়াবিন) মজুত করে এমন কয়েকটি গুদামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বাজার মনিটরিং এবং বাজারে তেলের কৃত্রিম সংকট নিয়ন্ত্রণের অংশ হিসেবে জেলা প্রশাসন, নরসিংদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শ্যামল চন্দ্র বসাক কর্তৃক এই মোবাইল কোর্ট পরিচালনাকালে একতা স্টোরের গুদামে ১১৮ লিটার সয়াবিন তেল অবৈধ মজুত পাওয়া যায় যা অনেক আগে ক্রয় করা ছিলো, পুরাতন তেলের বোতল হতে খোলা তেল হিসেবে বেশি দামে বিক্রয় করার নমুনা উদ্ধার করা হয়, যার অপরাধে একতা স্টোরের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানকে ৫০,০০০/- টাকা (পঞ্চাশ হাজার) অর্থদণ্ড দেয়া হয়। এসময় নরসিংদী জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আবদুস সালাম এবং জেলা কৃষি বিপনন কর্মকর্তা জনাব নাজমুল হক-সহ জেলা পুলিশের একটি টিম সাথে ছিলেন।

অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন, নরসিংদীর এমন অভিজান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net