1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌহমুহীতে ২৩৫০ লিটার তেল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

চৌহমুহীতে ২৩৫০ লিটার তেল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২৮৯ বার

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা ভোজ্যতেল (সয়াবিন তেল) বাজারে বেশি মূল্যে বিক্রির আশায় মজুদ করা ২ হাজার ৩৫০লিটার তেল জব্দ করেছে।

এ ঘটনায় এনএস ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও নিউ ভাই ভাই স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত তেলগুলো সাধারণ ক্রেতাদের মাঝে খুচরা মূল্যে বিক্রি করা হয়েছে।

শুক্রবার (১৩ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত চৌমুহনী বাজারের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউছার মিয়া।

অভিযানকালে চৌমুহনীর কালিতলা রোড এবং ডিবি রোড এলাকার দু’টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৩৫০ লিটার বোতলজাত তেল উদ্ধার করা হয়। ওই বিক্রেতারা বেশি দামের বিক্রির আশায় মজুদ করে বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে। পরে বাজারের সাধারণ ক্রেতাদের কাছে বোতলের খুচরা মূল্যে তেলগুলো বিক্রি করা হয়। প্রতি লিটার ১৬০টাকা এবং ৫ লিটার বোতল ৭৬০টাকা। অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলার সহকারি পরিচালক মো. কাউছার মিয়া। তিনি জানান, ভোজ্যতেলের বাজার তদারকি, নিয়ন্ত্রণের লক্ষ্যে সকাল থেকে চৌমুহনীর বিভিন্ন স্থানে ভোজ্যতেল মজুদকারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, বাজারে তেলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net