ঢাকা   ০৭:৪২:২২ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

রাউজান পৌরসভার দারগো বাড়ীর উত্তর পাশে ভরাট করা হচ্ছে পুকুর

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৪২০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের সুলতানপুর দারগো বাড়ীর উত্তর পাশে একটি শত বৎসেরর পুরাতন পুকুর ভরাট করা হচ্ছে।পাহাড় টিলা কাটা মাটি ড্রাম ট্রাকে করে এনে রাতেই ভরাট কাজ চালিয়ে যাচ্ছে।রাউজান পৌরসভার পুকুর জলাশয় ও কৃষি জমি ভরাট কররা সরকরী ভাবে নিষিদ্ধ করা হলেও সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রর্দশন করে সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি না নিয়ে ভরাট করা হচ্ছে পুকুর।এলাকার লোকজন তাদের নাম প্রকাশ না করার শর্তে বলেন, শত বৎসরের পুরাতন পুকুরটি গভীর রাতেই ড্রাম ট্রাক ভর্তি করে পাহাড় ও টিলা কাটা মাটি দিয়ে ভরাট করা হচ্ছে।

পুকুর ভরাট করার বিষয়ে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি পুকুর ভরাট করার সংবাদ পেয়ে পুকুর ভরাট কাজ বন্ধ করে দিয়েছি।গত এক যুগ ধরে রাউজানে অনেক পুকুর জলাশয় ভরাট করে ফেরা হয়েছে। তার মধ্যে রয়েছে রাউজান উপজেলা ডাকঘরের সামনে একটি পুকুর ভরাট করা হয়েছে। রাউজান পৌরসভার নন্দীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, নন্দী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকাল পুকুর ভরাট করে ভরাট করা পুকুরের চার পাশে নির্মান করা হয়েছে সীমানা প্রাচীর।রাউজানের নোযাপাড়া পথের হাট ও পাহাড়তলী চৌমুহনী, উনসত্তর পাড়া এলাকায় পুকুর জলাময় ভরাট করে নির্মান করা হয়েছে বাণ্যিজিক ভবন, আবাসিক ভবন।পুকুর জলাশয় ভরাট করে বাণ্যিজিক ভবন,আবাসিক ভবন নির্মান করায় রাউজানে পুকুর জলাশয়ের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি