1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সুধিজন ও পেশাজীবিদের সাথে কেন্দ্রীয় যুবলীগ নেতা জসিমের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

চৌদ্দগ্রামে সুধিজন ও পেশাজীবিদের সাথে কেন্দ্রীয় যুবলীগ নেতা জসিমের মতবিনিময়

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৬২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে সুধিজন ও পেশাজীবিদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য, চৌদ্দগ্রামের কৃতিসন্তান মোহাম্মদ জসিম উদ্দিন।

শনিবার (২৮ মে) বিকালে হোটেল অফবিটে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ফুয়াদ আদনান বিন জামাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো: মহসিন আলম খান, ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রানা, আ’লীগ নেতা ইয়াসিন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুধিজন, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। ভিশন-২০৪১ বাস্তবায়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্খার প্রেক্ষিতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাঁর সাহসী নেতৃত্বে মেগা প্রকল্প বাস্তবায়নসহ দেশকে ডিজিটালাইজড করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ আজ ইউরোপ আমেরিকার কাতারে দাঁড়ানোর প্রতিযোগিতা করছে। চৌদ্দগ্রামসহ সমগ্র দেশকে আরও এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি এমপি লীগ, মেয়র লীগ, সভাপতি লীগ, ভাই লীগ না করে এবং গ্রুপিং না করে নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে আ’লীগ করার জন্য সকলের প্রতি আহবান জানান’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net