1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে অনিবন্ধিত ৯টি ক্লিনিক সিলগালা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

নোয়াখালীতে অনিবন্ধিত ৯টি ক্লিনিক সিলগালা

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৬৮ বার

নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় অনিবন্ধিত ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে প্রশাসন।

অভিযান পরিচালনাকালে জেলার বেগমগঞ্জ উপজেলায় ৩টি, সোনাইমুড়ীতে ২টি, সেনবাগে ২টি, চাটখিলে ১টি ও সদরে ১টি ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে আজ শনিবার ৮টি এবং গতকাল শুক্রবার ১টি প্রতিষ্ঠান সিলগালা করে।

সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বেগমগঞ্জ উপজেলার ছয়ানি বাজারের মালিহা ডায়াগনস্টিক এন্ড ডায়বেটিস সেন্টার, রাজগঞ্জ বাজারের বিছমিল্লাহ্ ডায়াগনস্টিক সেন্টার ও বাংলাবাজারের নিউ চৌধুরী প্যাথলজি ল্যাব, সোনাইমুড়ী উপজেলার আল হাবিব হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও কাশিপুরের লাইফ লাইন প্যাথলজি, সেনবাগ উপজেলার কানকিরহাটের সিটি ডায়াগনস্টিক সেন্টার ও ছাতারপাইয়া বাজারের জেনুইন ডায়াগনস্টিক ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টার, চাটখিল উপজেলার এশিয়ান ফিজিওথেরাপি সেন্টার এবং সদর উপজেলার দত্তেরহাটের নোয়াখালী ইসলামিয়া চক্ষু হাসপাতাল।

জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল থেকে জেলার উপজেলাগুলোতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় নিবন্ধনহীন আজ শনিবার ৮টি ও শুক্রবার বিকালে চাটখিল উপজেলার ১টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, নিবন্ধনহীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net