1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

গুইমারায় আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

আবদুল আলী।
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩৩৪ বার

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, গুইমারার আয়োজনে, সোমবার ৩০মে দুপুর ১২টায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ এর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৭ আনসার ব্যাটালিয়ন, কুমিল্লাটিলা খাগড়াছড়ির পরিচালক মোঃ জিয়াউর রহমান, জেলা কমান্ড্যান্ট (অতিঃ দায়িত্ব),আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খাগড়াছড়ি পার্বত্য জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম, উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির গুইমারা উপজেলা কর্মকর্তা আল আমিন।

এছাড়া উপজেলা আনসার ও ভিডিপির অন্যান্য পদবীর সদস্য ও সদস্যাবৃন্দ এবং স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে, আনসার ও ভিডিপির গুইমারা উপজেলা কর্মকর্তা আল আমিন, উপজেলা আনসার ও ভিডিপির কর্মকান্ড স্ববিস্তারে বর্ণনা করে আনসার ও ভিডিপির ভাতা বৃদ্ধি ও রেশন ব্যবস্থা চালু করার দাবীসহ বিভিন্ন দাবী তুলে ধরেন।

উক্ত সমাবেশে প্রধান অতিথি বলেন, গুইমারা উপজেলা আনসার ও ভিডিপির প্রস্তাবকৃত সকল দাবীসমূহের বিষয়ে তিনি তার উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি সকল আনসার ও ভিডিপিদের জনগণের পাশে থেকে যেকোনো পরিস্থিতিতে নিঃস্থার্থে হয়ে কাজ করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net