ঢাকা   ১১:১৯:৩৯ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

তিতাসে মটর বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৩০০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
ছবি: নিহত আরিফুল ইসলাম

কুমিল্লার তিতাস উপজেলায় মটর বাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুই জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩১ মে) বেলা ১১ টায় উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুরস্থ মোহন মিয়ার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলাম নামের একজনকে মৃত ঘোষনা করেন। অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

স্থানীয়রা জানায়, নিহত ব্যাক্তির নাম আরিফুল ইসলাম (২৫) সে সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।
আহতরা হলো তিতাস উপজেলার গাজীপুর গ্রামের বাসিন্দা মুরাদ হোসেন(২২) ও মহিন মিয়া(২০)।

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোহাম্মদ মোস্তফা জামান বলেন, মটর বাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়ে চিকিৎসা নিতে আসলে এদের মধ্যে আরিফুল ইসলাম নামের একজন নিহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি