1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই, ইউপি মেম্বার আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২

কক্সবাজারে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই, ইউপি মেম্বার আটক

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৪৭৫ বার

কক্সবাজারের খুরুশকুলে হ্যান্ডকাপসহ সোহেল রাজ (৩২) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

এই ঘটনায় আসামি সোহেলের পিতা খুরুশকুল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার রিয়াজ উদ্দিন মিনুসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হলেও হ্যান্ডকাপের বিষয়ে পুলিশের বক্তব্য রহস্যজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে কক্সবাজার সদর থানার একদল পুলিশ খুরুশকুল ৪ নম্বর ওয়ার্ডের কাউওয়ারপাড়া এলাকায় মিনু মেম্বারের বাড়িতে অভিযান চালায়। অভিযানে সোহেল রাজকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার করার সাথে সাথে পরিবারের ৮ থেকে ১০ জন সদস্যসহ এলাকাবাসীরা সোহেলকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহযোগিতা করে। এই ঘটনায় পুলিশ সোহেল রাজের পিতা স্থানীয় মেম্বার রিয়াজ উদ্দিন মিনু ও প্রতিবেশি শাহাবউদ্দিন নামে দুইজনকে আটক করে।

সোহেল রাজের বিরুদ্ধে ইয়াবা ও মারামারিসহ তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২ জুন) সকালের দিকে কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, আমি একটি মিটিংয়ে আছি এখন। তবে মিনু মেম্বারকে থানায় নিয়ে আসা হয়েছে। রাতে পুলিশের একটি টিম ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার করতে গিয়েছিল খুরুশকুলে। এসময় একজন পালিয়ে যায়। ছিনিয়ে নিয়ে বা হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার বিষয়টি সঠিক নয় হয়তো।

তারপরও বিষয়টি আরো খবর নিয়ে দেখছি। কারণ আমি সকালে মিটিংয়ে আসার একটু আগে জেনেছি। এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন ওসি অপারেশন।

জানতে চাইলে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন বলেন, এ বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net