1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনাইমুড়িতে খেলনা পিস্তলের সাথে দেশীয় পিস্তলসহ আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২

সোনাইমুড়িতে খেলনা পিস্তলের সাথে দেশীয় পিস্তলসহ আটক-২

মোহাম্মদ দেলোয়ার হোসেন,নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৫৯৮ বার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দেশীয় অস্ত্র ওখেলনা পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃত আসামীরা হলো, উপজেলার সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া গ্রামের হাজী নুর হোসেন মিয়ার বাড়ির জহিরুল ইসলাম নিরব (২৩) ও তাঁর খালাতো ভাই উপজেলার জারিয়া গ্রামের রমজান আলী বেপারী বাড়ির সোলাইমানরে ছেলে মাহমুদুল হাসান সৌরভ (২০)।

বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ। তিনি আরো জানান, গতকাল বৃহস্পতিবার থানা এলাকায় মোবাইল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া গ্রামের হাজী নুর হোসেন মিয়ার বাড়ির নাছির উদ্দিনের বসত ঘরে অবৈধ অস্ত্র-শস্ত্র মজুদ রাখা আছে বলে খবর পাওয়া যায়। এমন খবরের ভিত্তিতে জহিরুল ইসলাম নিরবের বসত ঘর তল্লাশী কালে শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৩টি লোহার তৈরী কিরিছ, ১টি লোহার তৈরী চাইনিচ কুড়াল, ১টি হাতল বিহীন ছোরা, ১টি টি লোহার তৈরী ছোরা, ১টি লোহার তৈরী ছোরা, পুরাতন খোসা বিহীন গুলি ৪৪ রাউন্ড,লোহার হাতলযুক্ত রিক্সার চেইন উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে নিয়ে অভিযান করে অত্র থানাধীন গজারিয়া সাকিনের ৯নং ওয়ার্ডের রমজান আলী বেপারী বাড়িতে অভিযান চালিয়ে ধৃত আসামি জহিরুল ইসলাম নিরবের আপন খালাতো ভাই মাহমুদুল হাসান সৌরভের বসতঘর থেকে পিস্তল সাদৃশ্য খেলনা জাতীয় পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরো জানায়,এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net