1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অগ্নি দুর্গতদের জরুরী সহায়তায় সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

অগ্নি দুর্গতদের জরুরী সহায়তায় সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ট্রাস্ট

রাউজান প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৪০২ বার

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর ব্যবস্থাপনায় গত ৪ জুন রাতে সীতাকুন্ডের কন্টেনিয়ার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহত রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী ভিত্তিতে রক্তের ব্যবস্থা, ঔষধ, হাত পাখা, বিছানা, বালিশ, বিশুদ্ধ পান ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

রাত থেকেই পরেরদিন ৫ জুন সারাদিন বিরামহীনভাবে মেডিকেলে আসা রোগীদের বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। এই সময় গাউসিয়া হক কমিটির স্বেচ্ছোসেবকগণ রাত জেগে রোগী বহন করে আনা এ্যাম্বুল্যান্সকে নির্বিগ্ন যাতায়াত করতে প্রশাসনকে সহযোগিতা করেন। হাসপাতালে ভর্তি রোগীদের বেডে বেডে গিয়ে খবরা-খবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা করেন। অনেক রোগী ওয়ার্ডে বেডে সঙ্কুলান হওয়ায় তাদেরকে ওয়ার্ডের বাইরে চিকিৎসা দিতে হয়, সেখানে রোগীদেরকে জরুরীভাবে বিছানা ও বালিশ সরবরাহ করে দেন তারা। রোগীদের আর্তনাদে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে আসে।

রোগীর অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ এর পক্ষ থেকে জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন, সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আব্দুল হালিম আল মাসুদ,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সদস্য মোঃ আশরাফুজ্জামান আশরাফ, নুরল করমি নুরু, আশরাফ উদ্দিন সিদ্দিকী, রেজাউল নুর সিদ্দিকী, মহানগর সমন্বয়কারী মোঃ মেজবাহ উদ্দিন, মোঃ ওমর ফারুক, শফিকুল ইসলাম, ডাঃ এস এম কামরুজ্জামান মাঝিরঘাট শাখার সদস্য তুহিন, রোহানসহ বিভিন্নস্তরের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net