1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টিয়া পাখি চুরির অভিযোগে শিশুকে গাছে বেঁধে নির্যাতনকারী নুর ইসলাম আটক! বাকিদের খুঁজছে পুলিশ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১ 

টিয়া পাখি চুরির অভিযোগে শিশুকে গাছে বেঁধে নির্যাতনকারী নুর ইসলাম আটক! বাকিদের খুঁজছে পুলিশ!

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৩৫২ বার

মাগুরা শ্রীপুরে টিয়া পাখি চুরির অভিযোগে জীবন বিশ্বাস নামে ১২বছরের এক শিশুকে রশি দিয়ে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় শারীরিকভাবে নির্যাতনকারী সেই নূর ইসলাম (৩৮)কে অবশেষআটক করেছে পুলিশ। ঘটনার তিন দিন পর শুক্রবার সন্ধ্যার পর আমলসার এলাকা থেকে তাকে আটক করা হয় এবং ঘটনার সাথে জড়িত বাকিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, উপজেলার আমলসার গ্রামের পশ্চিমপাড়ার বশির শেখ ওরফে বসু মৌলভীর লম্পট পুত্র নুর ইসলাম(৩৮)সহ গ্রাম্য কিছু মোড়ল মাতব্বর জোটবদ্ধ হয়ে একই পাড়ার হতদরিদ্র দিনমজুর শাহাবুদ্দিন বিশ্বাস এর পুত্র জীবন বিশ্বাস(১২)কে একটি টিয়া চুরির অভিযোগ এনে শক্ত রশি দিয়ে হাত-পা বেঁধে গাছের সাথে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে পিটিয়ে মারাত্বক আহত করে।

নির্যাতনের মাত্রা এমনই ছিল যে, ‘পাখি চুরি করিনি’ বলে হাউমাউ করে চিৎকার দিয়ে কান্নাকাটি করে নির্যাতনকারীদের পা জড়িয়ে শেষ আকুতি জানালেও তাদের মনের মাঝে কিঞ্চিত পরিমাণ দয়া আসেনি। এমন কি প্রত্যক্ষদর্শীদের সামনে নির্মমভাবে শিশুটিকে নির্মমভাবে পিঠানো হলেও নূর ইসলামসহ তার সাঙ্গ-পাঙ্গদের ভয়ে ঠেকাতেও এগিয়ে আসেনি কেউ। এক-দুইজন নারী ঠেকাতে এগিয়ে আসলেও তাদেরকেও প্রতিরোধ করা হয়। শারীরিক নির্যাতনের এ ভিডিওটি রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হলে মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম এর দৃষ্টিগোচর হয় এবং তিনি তৎক্ষনাৎ জড়িতদের আটকের বিষয়ে শ্রীপুরে থানাকে নির্দেশ দেন।

এর পরপরই শুক্রবার সন্ধ্যায় জেলা ও শ্রীপুর থানা পুলিশ উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা নুর ইসলামকে আটক করতে সক্ষম হন।
এ বিষয়ে ১৯ জুন রবিবার বিকেল সোয়া ৪টার দিকে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোশাররফ হোসেন আমাদের প্রতিনিধিকে বলেন, পুলিশের কাছে তথ্য আসা মাত্রই ওই এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্তদের মধ্যে নুর ইসলামকে আটক করা হয় এবং বাকীদের ভিডিও চিত্র দেখে শনাক্ত করে অচিরেই তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

তিনি আরো জানান গত ১৭ জুন শিশু জীবনের পিতা শাহাবুদ্দিন বিশ্বাস বাদি হয়ে নূর ইসলামসহ ৪জনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছে, যার নং-১১

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net