1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর

আশুলিয়ায় ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩৪২ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ মোশারফ হোসেন (২৫) নামে এক চিহ্নিত মাদক কারবারি যুবককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তার নিকট হইতে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ জুন) সকালে এপ্রতিবেদক’কে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ।

এর আগে বৃহস্পতিবার (২৩ জুন) রাত পৌনে ১০টার দিকে আশুলিয়ার থানার পূর্বে বুড়ি বাজার রোডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহাদত হোসেন (২৮) ও রাসেল ওরফে পাগলা রাসেল নামের দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

আটক মোশারফ হোসেন (২৫) আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী বাজার মন্ডলপাড়া এলাকার হাজী আব্দুল মালেকের ছেলে। সে আশুলিয়ার বগাবাড়ী ও বাইপাইল এলাকায় মাদক ব্যবসা করতো বলে পুলিশ জানায় ।

এ ব্যাপারে আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ এ প্রতিবেদককে বলেন, রাতে বাইপাইল মোড় এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আশুলিয়ার বাইপাইল এলাকার বুড়ির বাজার রোডের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে। পরে আশুলিয়া থানার এএসআই নুরুল ইসলাম ও বদরুল হুদা সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net