1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কালাইয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার বৃদ্ধ গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

কালাইয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার বৃদ্ধ গ্রেপ্তার

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৩৯৩ বার

জয়পুরহাটের কালাইয়ে এক শিশুকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ। শুক্রবার রাত ১২টার পারে ভিকটিমের বাবা শাহীন ইসলাম কালাই থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কালাই থানা পুলিশ ঘটনার সত্যতা পাওয়ায় রাতেই আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হলেন, জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুরের টাকাহুট গ্রামের মৃত মন্তেজার রহমানের ছেলে নুরুল ইসলাম (৬৫)।

মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার উদয়পুরের মধুবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে শিশু ফাতেমা আক্তার (৭) ও শিশুর মামাতো ভাই আরেক শিশু পলাশ (৭) খেলছিল। শিশুটি খেলা শেষে নুরুল ইসলামের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। এসময় শিশুকে দেখতে পেয়ে নুরুল ইসলাম শিশু ফাতেমাকে দাদু বলে ডাক দিয়ে তাঁর বাড়ির শয়ন ঘরে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে টেলিভিশনের শব্দ জোরে দিয়ে তাঁর শয়ন ঘরের খাটের উপর শোয়াইয়া পড়নের পায়জামা খুলিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটি কৌশলে সেখান থেকে পালিয়ে দৌড়ে শিশুটি নিজ বাড়ীতে এসে তার মা আর্জেনা বেগমকে (২৪) ঘটনার বিস্তারিত বলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, এ বিষয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা রুজু হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আজ শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমের জবানবন্দি রেকর্ডের জন্য ভিকটিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net