1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্মার্ট কার্ড ফরম পূরণ ৩ হাজার টাকায়! কম্পিউটার দোকানীকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্মার্ট কার্ড ফরম পূরণ ৩ হাজার টাকায়! কম্পিউটার দোকানীকে জরিমানা

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৯৩ বার

চট্টগ্রামের হাটহাজারীতে একটি কম্পিউটার দোকানে অনলাইনে স্মার্ট কার্ড ফরম পূরণে অতিরিক্ত অর্থ হাতানোর অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অনলাইনে স্মার্ট কার্ডের ফরম পূরণে তিন হাজার টাকা নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন।

বুধবার (১৩ জুলাই) দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম এই অভিযান চালান। এসময় উপজেলা নির্বাচন অফিসার সাইয়েদ মো. আনোয়ার খালেদ সাথে ছিলেন।

জানা যায়, হাটহাজারী পৌরসদরের জাগৃতি অফিস সংলগ্ন ‘নাইনটি ডিগ্রী’ নামীয় এক কম্পিউটার দোকানদার অনলাইনে স্মার্ট কার্ডের ফরম পূরণ করা বাবত ৩ হাজার টাকা নিয়েছেন’ বলে জনৈক ব্যক্তি অভিযোগ করেন নির্বাচন অফিসে। এই অভিযোগের সূত্রে ওই দোকানটিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান ইউএনও।
কম্পিউটার মালিককে ভোক্তা অধিকার আইনে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে সতর্ক করা হয়েছে। যেকোনো অনিয়মের ব্যপারে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও শাহিদুল আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net