1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় অসহায় পরিবারের মাঝে চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসের ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার

করোনায় অসহায় পরিবারের মাঝে চকরিয়া উপজেলা সমাজসেবা অফিসের ত্রাণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৩৬৭ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: করোনা পরিস্থিতিতে কর্মহীন গৃহবন্দী অসহায় হত-দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেছে চকরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়।
বৃহস্পতিবার ৯এপ্রিল নিবন্ধিত সেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় অসহায়, প্রতিবন্ধী, বিধবা, দুস্থ ও ভবঘুরে ব্যাক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে উপজেলার কোনাখালী ইউনিয়নে ১৪০টি পরিবার ও পৌর এলাকার ৬০টি পরিবারের হাতে এ খাদ্য সামগ্রি প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. হামিদুল্লাহ মিয়া। বিতরণকৃত খাদ্য সামগ্রির মধ্যে ছিল- চাল, ডাল, আলু ও তেল।
এব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার মো. হামিদুল্লাহ মিয়া জানান, প্রাথমিক পর্যায়ে উপজেলায় ২০০জন কর্মহীন গৃহবন্দী পরিবারের খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। তন্মধ্যে কোনাখালী ইউনিয়নে ১৪০ পরিবার ও পৌর এলাকার ৬০টি পরিবার রয়েছে।
এদিকে খাদ্যসামগ্রি বিতরণ কার্যক্রমে চকরিয়া উপজেলা প্রশাসন, চকরিয়া থানা, কোনাখালী ইউনিয়ন পরিষদ ও স্বেচ্ছাসেবী সংস্থা সার্বিক সহযোগিতা করায় উল্লেখিত দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net