1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে যুবলীগ নেতা শহিদ হত্যা মামলার আসামী ফজু গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ

রাউজানে যুবলীগ নেতা শহিদ হত্যা মামলার আসামী ফজু গ্রেপ্তার

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩১৮ বার

চট্টগ্রামের রাউজানে যুবলীগ নেতা শহিদুল আলম হত্যা মামলার আরও এক আসামী ফজলুল করিম প্রকাশ ফজু( ৪৯)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।এই আসামী গত সাত বছর ধরে পালাতক ছিল।১৬ জুলাই শনিবার রাউজান সদর জলিল নগর বাস ষ্টেশনস্থ মালিক সমিতি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।সেই উপজেলার রাউজান সদর ইউনিয়নের হরিষখান পাড়ার মৃত জহুর মিয়া”র পুত্র।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়,গত ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাউজান চারাবটতল এলাকায় দিনে দুপুরে সিনেমা স্টাইলে মাইক্রোবাস থেকে নেমে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিয়ে যুবলীগ নেতা শহিদুলকে হত্যা করে।এ ঘটনায় পর রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিল নিহতের মা।মামলা নং- ১৪/২৮।মামলায় ১নং আসামী করা হয় রাউজানের র্শীষ সন্ত্রাসী আজিজ উদ্দিনকে।গত ১১ জানুয়ারি প্রধান আসামী আজিজ উদ্দিন ইমু র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল।একই মামলায় গত ২৬ জুন র‌্যাবের হাতে গ্রেপ্তার হন অপর আসামী মো.ইউসূফ (৫০)।এরপর ২জুলাই পুলিশের হাতে গ্রেপ্তার হন আরেক আসামী রনি মল্লিক।এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন জানান,যুবলীগ নেতা শহীদুল আলম হত্যা মামলার আসামী ফজলুল করিম প্রকাশ ফজুকে র‌্যাব-৭ আটকের পর থানায় সোপর্দ করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net