1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম ফটিকছড়িতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রবাসীর জায়গাদখলের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

চট্টগ্রাম ফটিকছড়িতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রবাসীর জায়গাদখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৭৩ বার

আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে প্রবাসীর জায়গা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান দিদারুল আলমের বিরুদ্ধে ।

গত রোববার উপজেলার কাঞ্চননগর ইউপির মাহালদার বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। চেয়ারম্যান দিদারুল আলম কোন ধরনের আইনের তোয়ক্কা না করে ইউনিয়ন পরিষদের চৌকিদার ও নিজস্ব সাঙ্গপাঙ্গ নিয়ে প্রবাসী আবু তালেবের জায়গা জোর পূর্বক মহরম আলী নামের এক ব্যক্তিকে দখল বুঝিয়ে দেন। এসময় প্রবাসীর জায়গা দেখভালকরার দায়িত্বে নিয়োজিত আলতাফ মিঞা নামের এক ব্যক্তি ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ করেছেন ভুক্তভোগি কেয়ারটেকার আলতাফ।

এ ছাড়া প্রবাসীর জমিতে থাকা বিভিন্ন ধরনের গাছপালা ও স্থাপনাসহ সীমানা বেড়া ভেঙ্গে দেয়ারও অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ আলতাফ মিঞার। ঘটনার একদিন পর চট্টগ্রাম আদালতে দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, প্রবাসী আবু তালেব চৌধুরীর সাথে স্থানীয় মহরম আলীর জায়গা নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে উভয় পক্ষই আদালতে পৃথক মামলা করেছেন যা এখনো বিচারাধীন।

বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও মহরম আলী জায়গা দখলে নিতে চেয়ারম্যানের স্বরনাপন্ন হন। মহরম আলী চেয়ারম্যানের নিজস্ব লোক হওয়ায় জায়গার মালিক প্রবাসী আবু তালেবের অনুপস্থিতির সুযোগে দলবল নিয়ে চেয়ারম্যান প্রভাব খাটিয়ে জায়গাটি দখল করিয়ে দেন।

এ ঘটনায় এলকায় চরম আতংক বিরাজ করছে। এ বিষয়ে চট্টগ্রাম জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগি আলতাফ মিঞা। তিনি জানান চেয়ারম্যান জোর পূর্বক প্রভাব খাটিয়ে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নিজের দলবল নিয়ে জায়গাটি দখল করে মহরম আলীকে বুঝিয়ে দেন। এসময় প্রতিবাদ করায় আলতাফ ও তাঁর ছেলেসহ পরিবারের লোকজনকে মারধর করা হয়।

পরে বিষয়টি নিয়ে থানায় মামলাকরতে গেলে পুলিশ মামলা নেয়নি বলেও জানান তিনি। এ ছাড়া বিষয়টি নিয়ে কোন প্রকার বাড়াবাড়ি করলে পরিবার পরিজনসহ এলাকা থেকে তাড়ানোর হুমকিও দেয়া হচ্ছে। বর্তমানে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন কেয়ারটেকার আলতাফ। এ দিকে এ ব্যাপারে মহরম আলীর সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়গাটি আবু তালেবের ভাই আবু আহমদের কাছ থেকে বায়নাসুত্রে ক্রয় করেছেন তিনি।

আদালতের দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চেয়ারম্যানের সহায়তায় জায়গাটির দখল বুঝিয়ে নিয়েছেন তিনি। এ ব্যাপারে চেয়ারম্যান দিদারুল আলম বলেন, পুলিশের অনুরোধে তিনি জায়গাটি মহরম আলীকে দখল বুঝিয়ে দিয়েছেন। তবে মারধরের বিষয়টি অস্বিকার করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net