ঢাকা   ০৫:২৬:০৭ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগে বাধা দেওয়ায় বৃদ্ধা মহিলাকে কুপিয়ে জখম

মো. শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩৪৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশের খনিজ সম্পদ গ্যাস সংকট যখন চরমে, দেশজুড়ে যখন চলছে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান, ঠিক তখনও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কিছু অসাধু ব্যক্তির সমন্বয়ে অবৈধ ভাবে তিতাস গ্যাস সংযোগ চলমান।

৩ আগস্ট বুধবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের আলমপুরা গ্রামে এক বৃদ্ধা মহিলার জায়গা দখল করে গ্যাস লাইন টানার কাজ করার সময় বাধা দেওয়ায় বৃদ্ধা মহিলাকে কুপিয়ে জখম করেছে অবৈধ গ্যাস সংযোগকারী সিন্ডিকেট। এ সময় বৃদ্ধা মহিলার ছেলেকেও পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে।

এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৮ জনের নামে। আসামীরা হলো, ১/ মোঃ মাজারুল ইসলাম (২০) পিতা রহিম বাদশা ২/ মোস্তফা (২৫) ৩/ আব্দুস সালাম (৪০) ৪/ আবুল কাশেম (৫৫) সর্ব পিতা মৃতঃ আঃ বারেক ৫/ রহিম বাদশা (৪৫) পিতা আক্কাস আলী ৬/ আব্দুল নুর (৬০) পিতা মৃতঃ আব্দুর রাজ্জাক ৭/ শাহ আলম (২৮) ৮/ মুকবুল (২৬) সর্ব পিতা মৃত আব্দুল বাসেদ, সর্ব সাং আলমপুরা, জামপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

সোনারগাঁ থানার ওসি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, বৃদ্ধ মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি