1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ চুরি, আসবাবপত্র ভাংচুর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

নাঙ্গলকোটে প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ চুরি, আসবাবপত্র ভাংচুর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ২৪৯ বার

কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের ছোট সাঙ্গীশ^র গ্রামের দক্ষিণপাড়া সৌদিআরব প্রবাসী মো: নসিউল হকের নতুন বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাতনামা চোরেরা ঘরের আলমিরাতে রক্ষিত থাকা নগদ ৩০ হাজার টাকা ও ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুটসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করে। ঘটনাটি গত রোববার (৭ আগস্ট) আনুমানিক গভীর রাতে ঘটে থাকতে পারে। এ ঘটনায় ভুক্তভোগির স্ত্রী রাশেদা বেগম বুধবার (১০ আগস্ট) থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগি প্রবাসী নসিউল হকের পরিবার সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে লাকসামে ভাড়া বাসায় থাকে। এ কারণে সাঙ্গীশ^রের এ বাড়িতে কেউ থাকতো না। বাড়ীর চতুর্দিকে সীমানা প্রাচীর দেয়া থাকলেও দেয়াল টপকে অজ্ঞাতনামা চোরেরা গত রোববার রাতের যে কোনো সময় ঘরের পেছনের বাথরুমের দেয়ালের ফাঁক দিয়ে কৌশলে ঘরে প্রবেশ করে। এ সময় স্বর্ণাঙ্কার ও নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে নিয়ে যায় তারা। এছাড়া ঘরে থাকা টিভি, ফ্রিজসহ আসবাবপত্রগুলো ভাংচুর ও এলোমেলো করে রেখে যায়। এ বিষয়ে ভুক্তভোগির পরিবার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে থানায় অভিযোগ দায়ের করে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষিদের শাস্তির দাবি জানান।

এ বিষয়ে বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সাঙ্গিশ^রে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা মৌখিকভাবে ভুক্তভোগিরা জানিয়েছে। তারা থানায় অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে থানা পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে’।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন, ‘চুরির ঘটনায় ভুক্তভোগিরা থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net