1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে পৃথক অভিযানে ৮ হাজার পিচ ইয়াবাসহ আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

চন্দনাইশে পৃথক অভিযানে ৮ হাজার পিচ ইয়াবাসহ আটক-২

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৬৯ বার

চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে গাছবাড়িয়া সরকারি
কলেজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে থেকে ৮ হাজার ১’শ
ইয়াবাসহ ২জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানা মামলা দায়ের করা হয়।

গতকাল ১২ আগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গাছবাড়িয়া সরকারি কলেজ
সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে চেক পোস্ট বসিয়ে অভিযান
পরিচালনা করা হয়। এ সময় চট্টগ্রাম অভিমূখী প্রাইভেট স্টেশন ওয়াগনের (ঢাকা
মেট্রো-গ-৩২-১৫২২) এসি প্যানেলের ভিতরে সুকৌশলে রাখা অবস্থায় ৬ হাজার পিচ
ইয়াবাসহ লক্ষীপুরের রামগঞ্জ পৌরসভার আবদুর রহিমের ছেলে ইসমাইল হোসেন (৩০)
কে আটক করে।

অপর এক অভিযানে গত ১১ আগস্ট মধ্যরাতে একই স্থানে অভিযান
চালিয়ে চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহী বাসে ২ হাজার ১’শ ইয়াবাসহ টেকনাফের
কালা মিয়ার ছেলে ফয়সাল নূর প্রকাশ ফয়সাল (২৪) কে আটক করে। আটককৃতদের
বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরণ
করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net