ঢাকা   ০৪:৩৬:০৮ এএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

নায়ক হেলাল খানের বাবা করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৫৪৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়ক হেলাল খানের বাবা। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এর আগে তার ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হন। হেলাল খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এক ফেসবুক স্ট্যাটাসে হেলাল খান লিখেছেন, ‌আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। আমার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নি অসুস্থ। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।

জানা গেছে, হেলাল খান বর্তমানে চিকিৎসাধীন বাবার পাশে আমেরিকায় অবস্থান করছেন।

অনেক দিন হলো অভিনয় থেকে দূরে আছেন হেলাল খান। তার আলোচিত ছবিগুলোর মধ্যে আছে ‘জুয়াড়ি’, ‘বাজিগর’, ‘সাগরিকা’, ‘আশা আমার আশা’, ‘হাছন রাজা’, ‘মমতাজ’, ‘গুরু ভাই’, ‘কুখ্যাত খুনি’ প্রভৃতি।
‘জুয়াড়ি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি