1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে চাদাঁ না পেয়ে হামলা, সীমানা প্রাচীর ভাংচুর - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত নোয়াখালীর কোম্পানীগঞ্জে বৈদ্যুতিক শকে এক যুবক নিহত দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি দুই কিডনি বিকল— সাতকানিয়ার যুবক কায়েমের বাঁচার আকুতি, প্রয়োজন জরুরি সহায়তা ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন করেছেন প্রশাসন হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান

সোনারগাঁয়ে চাদাঁ না পেয়ে হামলা, সীমানা প্রাচীর ভাংচুর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৬৪ বার

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় গত বুধবার সন্ধ্যায় একটি শিল্প প্রতিষ্ঠানের জমিতে চাদাঁ না পেয়ে সীমানা প্রাচীর ভাংচুর করে শ্রমিকদের পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এলাকাবাসীরা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠান এশিয়ান স্পেশালাইজড টেক্সটাইল লিমিটেড জমি ক্রয় করে সীমানা প্রাচীর নির্মান শুরু করেন। স্থানীয় পিরোজপুর গ্রামের তাজুল ইসলাম মোল্লা ও তার লোকজন চাদাঁ দাবী করে। চাঁদা না পেয়ে গত বুধবার সন্ধ্যায় তাজুল ইসলাম মোল্লার নেতৃত্বে সোহেব মোল্লা, শাহীন, সুজন, রাসেল, আনোয়ার, সানি সহ ৩০/৪০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ও সীমানা প্রাচীর ভাংচুর করে। এ সময় বাধা দেওয়ায় কোম্পানীর কর্মকর্তা মিজানুর, অফিস সহকারী আসিফ হাছান, গাড়ী চালক সোহরাব ও নির্মান শ্রমিক সবুজ মিয়াকে পিটিয়ে আহত করে নগদ ৬ লাখ টাকা ছিনিয়ে নেয়। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এশিয়ান স্পেশালাইজড টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনার রশীদ বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
মামলার বাদি মিনার রশীদ বলেন, কোম্পানীর জমি ক্রয় করার পর থেকেই এ চক্রটি চাদাঁ দাবি করে আসছে। চাদাঁ না পেয়ে সীমানা প্রাচীর ভাংচুর করে হামলা চালিয়ে কোম্পানীর কর্মকর্তা ও শ্রমিকদের পিটিয়ে আহত করে টাকা ছিনিয়ে নেয়।

অপর দিকে তাজুল ইসলাম মোল্লা জানান, হামলার ঘটনা ঘটেছে সত্য। তবে কোনো লুটপাট করা হয়নি।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় মামলা নেওয়া হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net