1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাতকানিয়ায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাতকানিয়ায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৫১১ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদ্রাসা পড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম (২৩) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার ছড়াহা গাউছিয়া তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে থানা পুলিশের একটি দল। সে বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডিগ্রী পাড়ার মৃত রৌশনুজ্জামানের ছেলে।

শিশুটির মা অভিযোগ সূত্রে জানান, আমার মেয়ে ছদাহা গাউছিয়া তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। মাদ্রাসার ছুটির পর ওই মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলামের কাছে প্রাইভেট পড়তো। আমার মেয়ে বুধবার (২৪ আগস্ট) মাদ্রাসা ছুটির পর বাড়িতে এসে দুপুরের খাবারের পর প্রাইভেট পড়ার জন্য আবার মাদ্রাসায় যায়। তখন শিক্ষক নুরুল ইসলাম অন্যান্য ছেলে-মেয়েদের সাথে আমার মেয়েকেও শ্রেণিকক্ষে পড়ানো শুরু করে। কিছুক্ষণ পর শিক্ষক নুরুল ইসলাম তার শয়নকক্ষে ঝাড়ু দেয়ার কথা বলে আমার মেয়েকে সেখানে নিয়ে যায়। এক পর্যায়ে আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ধর্ষণের ঘটনার বিষয়ে কাউকে কিছু বললে মারধরের হুমকি দেয়। আমি বাবার বাড়িতে থাকায় ঘটনার দিন এ বিষয়ে কিছু জানতে পারিনি। পরের দিন ফিরে আসার পর সে আমাকে বিষয়টি জানায়। তখন আমার মেয়ের রক্তমাখা কাপড় নিয়ে আমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. হাসানের কাছে গিয়ে বিস্তারিত জানাই। তারা বিষয়টি নিয়ে আপোষ-মিমাংসার কথা বললেও প্রকৃতপক্ষে কোনো বিচার পাইনি। পরে আমি ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করি।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, মাদ্রাসায় পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হওয়ার পর রবিবার দুপুরে পুলিশ ধর্ষক শিক্ষক নুরুল ইসলামকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ধর্ষককে সোমবার (২৯ আগস্ট) আদালতে হাজির করা হবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net