1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপি-ছাত্রলীগ পাল্টাপাল্টি সমাবেশ; রামগড়ে ১৪৪ ধারা জারি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

বিএনপি-ছাত্রলীগ পাল্টাপাল্টি সমাবেশ; রামগড়ে ১৪৪ ধারা জারি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২৯৫ বার

খাগড়াছড়ির রামগড়ে একই সময়ে একই স্থানে বিএনপি ও ছাত্রলীগের ডাকা পাল্টাপাল্টি সভা সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন।

সোমবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত পৌর শহরের মাস্টারপাড়া সিনেমাহল এলাকা হতে পৌর ভবন এলাকা পর্যন্ত এ ১৪৪ ধারা জারীর আদেশ দিয়েছেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত।

দ্রব্যমূল্যের উর্ধগতি ও বিভিন্ন স্থানে নেতাকর্মী হত্যার ঘটনার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের জন্য উপজেলা বিএনপি সোমবার (২৯ আগষ্ট) রামগড় হাইস্কুল সংলগ্ন স্মৃতিসৌধ প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। অন্যদিকে রামগড় উপজেলা ছাত্রলীগ ঐদিন একই সময়ে শোকাবহ আগষ্ট মাস উপলক্ষে শোক র্যালী ও আলোচনাসভার কর্মসূচি নেয়। এ অবস্থায় সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি ও আইনশৃঙ্খলা অবনতির আশংকায় প্রশাসন সভা সমাবেশ নিষিদ্ধ করে রবিবার রাতে ১৪৪ ধারা জারি করেন।

১৪৪ ধারা জারি হওয়ায় সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় পুলিশের উপস্থিতি ছিলো লক্ষণীয়। নির্ধারিত স্থানে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা যায়নি। বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ছিলো বন্ধ। রাস্তায় যানবাহনের চলাচল সীমিত।

এদিকে পাল্টাপাল্টি সভা সমাবেশকে কেন্দ্র করে রবিবার বিকালে অশান্ত হয়ে উঠে রামগড়। বিএনপির অভিযোগ আওয়ামীলীগের মিছিল থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ভুইয়ার বাসভবন সহ নেতাকর্মীদের ৭/৮টি বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। তবে বিএনপির এ অভিযোগ অস্বীকার করেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net