ঢাকা   ০২:১৮:৪৮ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

রাউজানে শিশু বলাৎকারের ঘটনায় কারাগারে ৬০ বৎসরের বৃদ্ধ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৩৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানে শিশু বলাৎকারের অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।শিশু বলাৎকারের ঘটনায় শিশুটির মা-বাদী হয়ে ৩০ আগস্ট মঙ্গলবার রাউজান থানায় একটি মামলা দায়ের করেন।আসামির নাম জালাল আহম্মেদ (৬০)।চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুন্নিয়া পাড়ার মৃত এজাহার মিয়ার পুত্র।৩০ আগস্ট মঙ্গলবার দুপুর ১টা ৪০মিনিটের সময় রাউজান উপজেলার পাহাড়তলী খানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর এক ছাত্রকে ৬০ বছরের বৃদ্ধ জালাল আহম্মেদ বলাৎকার করেছেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।এজাহারে উল্লেখ করা হয়, শিশুটি স্কুল থেকে বাসায় ফেরার পথে ৬০বছরের বৃদ্ধ জালাল আহম্মদ ফুসলিয়ে ইমাম গাজ্জালী কলেজ সংগ্লন্ন জঙ্গলে নিয়ে যায়।জঙ্গলে নিয়ে গিয়ে ঐ শিশুকে বলাৎকার করে এই বৃদ্ধ।রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান,আসামি জালাল আহম্মেদ রাউজানের মদুনাঘাট এলাকায় একটি মাদ্রাসায় চাকুরী করেন।তার বিরুদ্ধে বাঁশখালী থানায়ও বলাৎকারের ঘটনায় শিশু নিয়াতিন আইনে মামলা রয়েছে।জালাল আহম্মেদ ৬ সন্তানের জনক হলেও বাঁশখালী ও রাউজানে শিশু বলাৎকারের ঘটনায় লিপ্ত ছিলেন।৩১আগস্ট বুধবার সকালে তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি