ঢাকা   ০২:১৮:২৬ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

চোলাই মদের কাঁচামাল সরবরাহ করছেন স্হানীয় ব্যবসায়ী

রংপুর ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের চাঁনপুর (ট্যামাপাড়া) গ্রামে অনেকদিন ধরেই দেশীয় মদ বিক্রির ব্যবসা চলছে। আর এই মদ তৈরির কাঁচামাল সরবরাহ করে থাকেন স্হানীয় এক মুদি ব্যবসায়ী।

সরেজমিনে চাঁনপুর এলাকায় গেলে দেখা যায়,মাদক ব্যবসায়ীদের প্রতিটি বাড়িতে বসে মাদক সেবন করছেন মাদকসেবীরা।
এ বিষয়ে আমাদের কথা হয় স্হানীয় মুদি ব্যবসায়ী মোঃআয়নাল (৪০) এর সাথে,তিনি বলেন,এখানে দেশীয় চোলাই মদ বিক্রি হয় সেটা আমি জানি এবং এই মদের কাঁচামাল গুড়।কিন্ত আমি যে গুড় বিক্রি করি সেটা গো খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।পরে তিনি স্বীকার করে বলেন,আমার কাছে থেকে গুড় নিয়ে তারা দেশীয় চোলাই মদ বানায়।আমি আমার ভুল বুঝতে পারছি।আমি আর এই ব্যবসা করবো না।
স্থানীয়রা জানায়,দীর্ঘ তিনমাস থেকে চোলাই মদ তৈরির কাঁচামাল সরবরাহ করছে মুদি দোকানি আয়নাল।কাঁচামাল সহজলভ্য হওয়ায় চোলাই মদ ব্যবসায়ীর পরিমান বেড়ে গেছে অনেকটাই।মাদকাসক্ত হচ্ছে কিশোররা।

এ বিষয়ে মিঠাপুকুর থানা কর্মরত এস আই ডালিম মুঠোফোনে আমাদের জানান, আমি এই বিষয়ে সম্পর্কে অবগত নই তবে উপযুক্ত প্রমাণ পেলে আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো |

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি