1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদা নদীর চর কাটার অপরাধে শান্তি ব্রীকস মালিককে দুই লাখ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার বন্যাকবলিত মানুষের পাশে সাবেক মেয়র লোকমান হাকিম  ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ  অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল  বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম ঘুষ না দেওয়ায় কোম্পানীগঞ্জে ৯০টি  প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল আটকে রাখার অভিযোগ  ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

হালদা নদীর চর কাটার অপরাধে শান্তি ব্রীকস মালিককে দুই লাখ টাকা জরিমানা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৮ বার

দেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে জাগে উঠা চর কেটে মাটি নিয়ে ইটভাটায় স্তুপ করে রাখার অপরাধ শান্তি ব্রীকস নামে একটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০১সেপ্টেম্বর) সকালে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আ দিকে হাটহাজারী ছিপাতলী ইউনিয়নের পশ্চিম আবুরখীলের হালদার তীরে শান্তি ব্রীকস নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার ওসহাকারী কমিশনার (ভূমি) মো: রিদুয়ানুল ইসলাম। অভিযানের এসময় তারা দেখতে পান ইউনিয়নের পশ্চিম আবুরখীলের এই ইটভাটায় হালদার চর থেকে মাটি কেটে স্তুপ করছে ইট তৈরীর প্রস্তুতির জন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ সিকদার জানিয়েছে, নদীর চর কেটে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগ পেয়ে দেখতে গিয়ে প্রমান পাওয়া যায়। এই অপরাধের জন্য ভ্রাম্যমাণ আদালত আইনে শান্তি ব্রীকস এর মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ভবিষ্যতে হালদা নদীর মাটি ইটভাটায় ব্যবহার না করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net