1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ কল্যাণ পার্টির যুক্তরাজ্য শাখা কমিটি গঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

বাংলাদেশ কল্যাণ পার্টির যুক্তরাজ্য শাখা কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২৩ বার

দেশের সীমানা পেরিয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির আহ্বান পৌছে যাচ্ছে বিদেশের মাটিতে বসবাসরত বাংলাদেশীদের কাছে। বাংলাদেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে সবচেয়ে বেশী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন একমাত্র প্রবাসীরা। কারণ তাদের রক্তেমাখা হাতের যাদুতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ টিকে আছে। আজ শুক্রবার এক জুম মিটিং এর মাধ্যমে মহাসচিব আবদুল আউয়াল মামুন এর সার্বিক তত্বাবধানে গঠিত কমিটি ঘোষনা করেন পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবঃ সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক। এসময় তিনি বলেন দেশের জন্য কিছু করতে পারাটা আমাদের আত্মতৃপ্তি দেয়। আপনারা দেশকে প্রতিনিয়ত কিছু না কিছু দিয়ে যাচ্ছেন। প্রবাসীরা দেশের সম্পদ। আজকে বাংলাদেশের সম্পদ এদেশীয় চোরেরা লুটপাট করে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। ব্যাংকের ভল্টের টাকা লুটে সুইস ব্যাংকের ভল্ট ভরিয়ে দিয়েছে। এসব লুটেরাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। একমাত্র কল্যাণ পার্টির নেতৃত্বে বাংলাদেশের মানুষের দুর্দশা লাঘব হবে। আজকে কল্যাণ পার্টির এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। যুক্তরাজ্য কমিটি দিয়ে বৈদেশিক শাখা কমিটির কাজ শুরু হয়েছে। অচিরেই অন্যান্য দেশের শাখা কমিটি গঠন করা হবে। যুম মিটিং এ যুক্ত থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন পার্টির সহ সভাপতি ফরায়েজি, অতিরিক্ত মহাসচিব নুরুল কবির ভূইয়া পিন্টু, যুগ্ম মহাসচিব এডভোকেট আবদুল্লাহ আল হাসান সাকীব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লেঃ কমান্ডার ফয়সাল মেহেদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ আবেদীন, ঢাকা মহানগর দক্ষিণ এর সমন্বয়ক আবু হানিফ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো জাকারিয়া, স্বেচ্ছাসেবক কল্যাণ পার্টির সভাপতি জসিমউদ্দিন, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি এডভোকেট মামুন জোয়ার্দার, রংপুর মহানগর সভাপতি ইলিয়াস আলী রংপুর জেলা সভাপতি ফায়জুল ইসলাম, মোর ফরহাদ, নজরুল, শফিক প্রমুখ নবগঠিত যুক্তরাজ্য আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণ করেন বার্মিংহাম নিবাসী নজরুল ইসলাম, লন্ডন নিবাসী মোহাম্মদ ফরহাদ,আই টি বিশেষজ্ঞ শফিকুল ইসলাম রাজু,সুপরিচিত মিডিয়া ব্যাক্তিত্ব তওহিদুল করিম মুজাহিদ। মহাসচিব আবদুল আউয়াল মামুন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন বাংলাদেশ কল্যাণ পার্টি যুক্তরাজ্য শাখা অচিরেই বৃহত্তর পরিবেশে আনন্দঘন সম্মেলন করবে।দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করতে কাজ করবে এই কমিটি। মোঃ নজরুল হককে আহ্বায়ক ও মো ফরহাদ কে সদস্যসচিব করে এগার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net