1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাল্যবিয়ে ঠেকালো হাটহাজারী উপজেলা প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ, এক অভিযুক্তকে গণপিটুনি কুমিল্লার হৃদয়ে আজও জীবন্ত কবি নজরুল ঝড়-বৃষ্টির মধ্যেও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬ স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান

বাল্যবিয়ে ঠেকালো হাটহাজারী উপজেলা প্রশাসন

কে এম ইউসুফ [হাটহাজারী] চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৭৯ বার

অপ্রাপ্ত বয়স্ক এক কন্যার বিবাহ আয়োজন ঠেকিয়ে দিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

হাটহাজারী পৌরসভার দক্ষিণ মিরেরখীল এলাকার বাসিন্দা কুলসুমা বেগম ও মৃত আবদুস শুক্কুরের অপ্রাপ্তবয়স্ক এক কন্যার বিবাহ আয়োজনের খবর পেয়ে তা বন্ধ করে দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।

ইউএনও শ্যামল বাংলা’কে বলেন- প্রাথমিক শিক্ষা সনদ অনুযায়ী তাসলিমার বয়স ১৪ বছর ১০ মাস’ এমন খবর পেয়ে গতকাল রাত ১০ টার দিকে আমি সরেজমিন গিয়ে ঘটনার সত্যতা পাই। সকল কাগজপত্র ও আশপাশের মানুষজনের সাথে কথা বলে মেয়েটির বয়স সম্পর্কে নিশ্চিত হই।’

পরে তার মা কুলসুমা বেগম ও বরের পিতা মোঃ আবছার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিতিতে বিস্তারিত শুনানির পর উভয়পক্ষ বিবাহের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলমের নিকট এই মর্মে মুচলেকা প্রদান করেন যে, অপ্রাপ্তবয়স্ক এই কন্যার ১৮ বছর না হওয়া পর্যন্ত তারা বিবাহের চেষ্টা থেকে বিরত থাকবেন।”

এসময় হাটহাজারী পৌরসভা ৮নং ওয়ার্ডের সহায়ক সদস্য সালাউদ্দিন মানিকসহ বর ও কনে পক্ষের অভিভাবক/প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net