ঢাকা   ০৬:৪২:০৬ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

কুমিল্লায় চক্ষু চিকিৎসক সমিতির সেমিনার অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি।।
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৩৫৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চোখের পাওয়ার নির্ধারণ বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি, কুমিল্লা শাখার আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন এন্টারপ্রাইজের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

গত বুধবার কুমিল্লা নগরীর হোটেল এলিট প্যালেসের হল রুমে ডাক্তার জিয়াউদ্দিন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এ.কে.এম আব্দুস সেলিম ।অনুষ্ঠানে ইন্ডিয়া, চায়না সহ কয়েকটি দেশের চক্ষু বিশেষজ্ঞরা ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক প্রশিক্ষণ প্রদান করেন।

অনুষ্ঠানে আহমেদ মেডিকেল সার্ভিস এর পরিচালক ও আই ওয়েল বিশেষজ্ঞ ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার রেজাউল মোর্শেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে অনেক দিকনির্দেশনা মূলক বক্তৃতা ও প্রশিক্ষণ প্রদান করেন। হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট অপটোমেট্রিস্ট নাজনীন মোস্তারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর জামাল নিজামুদ্দিন আহমেদ,প্রফেসর মোঃ ফিরোজ কবির,প্রফেসর মোঃ নাজমুস সাদ্দাত পিলু, প্রফেসর মোস্তফা কামাল মজুমদার, প্রফেসর মোঃ বেলাল ও অপট্রোমেট্রেষ্ঠ প্রমুখ। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ওমর ফারুক আহমেদ এবং ওয়ার্ল্ড ভিশন এন্টারপ্রাইজের প্রতিনিধি সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারটি শেষ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি