1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ২৯৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বসতঘরসহ বেশ কয়েকটি ঘর, ঘরে থাকা আসবাবপত্র, ৪ ভরি স্বর্ণালঙ্কার পুড়ে যাওয়ায় প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১ জানুয়ারি) ভোররাত আনুমানিক সাড়ে বারটায় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের প্রবাসী শাহআলম, শাহজালাল ও শাহজাহানের ঘরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ শাহজাহান জানান, অগ্নিকান্ডে ঘরগুলোতে থাকা ২টি ফ্রিজ, টিভি, আলমিরা, ৪ ভরি স্বর্ণালঙ্কারসহ ঘরে থাকা সকল ফার্ণিচার পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখার ফলে ঘর থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। আসবাবপত্রসহ ঘরগুলো পুড়ে যাওয়ায় বর্তমানে ৩টি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছেন বলে জানান।

এ বিষয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার মাজেদুল ইসলাম জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নাঘরের লাকড়ির চুলা থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে ধারণা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net