1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পিপিএম পদকে ভূষিত হলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

পিপিএম পদকে ভূষিত হলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম

মাহবুবর রহমান ,
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ৪৯২ বার

নোয়াখালী মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রতি বছর বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত করা হয় । এরই ধারাবাহিকতায় নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম 2022 সালে পিপিএম পদক পেয়েছেন । মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করেন। জটিল ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, কর্তব্যনিষ্ঠা, সততা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সেবায়) ভূষিত করা হয়েছে। এর আগে পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম ২০১৮ সালে পিপিএম পদক পেয়েছেন। মোঃ শহীদুল ইসলামের গ্রামের বাড়ি রংপুর জেলার সদর উপজেলায়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে ২০০১

সালেনাতক ও ২০০৩ সালে নাতকোত্তর ডিগ্রি শেষ করে ২৫তম বিসিএস (পুলিশ ক্যাডারে) উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে পুলিশ বিভাগে যোগদান করেন। মোঃ শহীদুল ইসলাম ২০২১ সালের ১ আগস্ট তিনি নোয়াখালীর পুলিশ সুপার পদে যোগদান করেন ।

জেলা পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার শহীদুল ইসলাম ২০২১ সালের ১ আগস্ট নোয়াখালী দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মানবিক, সামাজিক, গণমুখী ও প্রো-অ্যাকটিভ পুলিশিং সেবা অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম বলেন, আমাকে এই অর্জন সামনের দিনগুলোতে মানুষের সেবায় আরও বেশি অনুপ্রাণিত করবে। দেশের প্রয়োজনে মানুষের নিরাপত্তায় আমরা কাজ করি, আমাদের দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি এজন্য সবার সহযোগিতা চাই। তিনি সহকর্মী, জেলার সাধারণ মানুষ ও সাংবাদিক মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net